গাইঘাটার তৃণমূল বিজেপি মারামারি, আহত দুই পক্ষের ৪
দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগনা গাইঘাটা থানার বকচারা বিশ্বকর্মা পূজা উপলক্ষে মদ্যপানের পরে তৃণমূল-বিজেপি সমর্থকের বচসাকে কেন্দ্র করে তৃণমূল সমর্থক সুদেব কুন্ডুকে মারধর করে বিজেপি সমর্থকরা সুদেবকে বাঁচাতে গিয়ে আরো ১ তৃণমূল সমর্থক আহত হয় বলে দাবি করে তৃণমূল।
অন্যদিকে বিজেপির অভিযোগ বৃহস্পতিবার রাতে তৃণমূলের কুড়ি পঁচিশ জন সমর্থক বাস,লোহার রড নিয়ে বকচরা মাঠপাড়া এলাকায় আনন্দ দাস,মৃত্যুন বালাকে ব্যাপক মারধর করে পরে ওই এলাকার পলাশ কীর্তনীয়া বাড়িতে হামলা চালায়।
ঘটনার পরে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের ৫ জন সমর্থকদের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির ৩ সমর্থকের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ দুই পক্ষের কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Post a Comment